সর্বশেষ

সারাদেশ

কালাই উপজেলা আওয়ামী লীগের ৭ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে জুলাই আন্দোলনে হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় পলাতক আসামি কালাই উপজেলা আওয়ামী লীগের ৭ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন জানিয়ে তারা আত্মসমর্পণ করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী নেতারা হলেন— কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৭০), সহ-সভাপতি ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির (৫৬), জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৫), কালাই উপজেলা যুবলীগের সভাপতি ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী (৫৮), কালাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হোসেন ফকির (৫৪) এবং সাবেক ছাত্রনেতা, পাঁচপাইকা গ্রামের মৃত মাহফুজার রহমানের ছেলে মিনহাজুর রহমান মিথুন (৪০)।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন বলেন, আসামিরা জুলাই আন্দোলনে হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার পলাতক ছিলেন। তারা ওইদিন জামিনের প্রার্থনা জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন