সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতু সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে এই কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

মানববন্ধনে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, দলিল লেখক সমিতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর থেকে গত ৩৩ বছর ধরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে টোল আদায় করা হচ্ছে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও সরকার তা উপেক্ষা করে আসছে। এ বিষয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।

তারা আরও বলেন, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনেও সড়কমন্ত্রীর কাছে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন, তবে এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী বছরের জন্য টোল আদায় অব্যাহত থাকলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন