সর্বশেষ

সারাদেশ

ফুলপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার নাতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন ওই এলাকার মৃত নবী হোসেনের মেয়ে। গ্রেপ্তার জসিম উদ্দিন মৃত মহিদুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে দাদি-নাতি।

ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক দাদিকে নাতির হাতে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা খাতুনকে তার স্বামী অনেক আগেই তালাক দিয়ে চলে যান। তার একমাত্র ছেলের সন্তান জসিম উদ্দিন। জসিমের জন্মের পরই তার বাবা মারা যান। পরে জসিমের মা অন্যত্র বিয়ে করে চলে যান এবং সেখানেই মারা যান। এরপর জসিমকে তার দাদি আয়েশা খাতুন লালন-পালন করেন।

বড় হয়ে জসিম বিয়ে করেন এবং দাদির বাড়ি থেকে কিছুটা দূরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। তার দুই সন্তান রয়েছে। সম্প্রতি পারিবারিক কলহের জেরে জসিমের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাই বসবাস করছিলেন। অন্যদিকে দাদি আয়েশা খাতুন নিজ বাড়িতেই থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা খাতুনের নামে কিছু জমি ছিল, যার একটি অংশ জসিম চাষাবাদ করতেন। দাদির ভাইয়ের সন্তানরা ওই জমিতে ভাগ বসাতে পারে—এমন সন্দেহ থেকে জসিম দাদির কাছে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন রাত ৯টার দিকে জসিম আবারও দাদিকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জসিম দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে জসিমকে আটক করে পুলিশে খবর দেয়।

এসআই আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জসিমকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন