আন্তর্জাতিক
ইরানের কথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। চলমান সংঘাত নিরসনের আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে আঘাত—৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের কথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে জড়িত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। চলমান সংঘাত নিরসনের আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ লেনদেন হয়েছে। তার দাবি, এই তহবিল ইরানের বিভিন্ন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হয়েছে।
যুক্তরাষ্ট্রের মতে, এই ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্ক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে গোপনে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি করে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে এসব কার্যক্রমে জড়িতদের আর্থিক প্রবাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন