সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে প্রেমঘটিত বিরোধে সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাঙচুর

বাদল সাহা
বাদল সাহা

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রেমিকাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং একটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার ভেড়ারবাজার গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪) ও রেখা আক্তার (৩৫)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামীমা জাহানের সঙ্গে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে মঙ্গলবার সকালে প্রেমিক হায়াত কাজীর মামা ও হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীমা জাহানসহ অন্তত পাঁচজন আহত হন এবং বাড়িঘর ভাঙচুর করা হয়।

আহত রিমা আক্তার বলেন, “হঠাৎ করে হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের মারধরে পাঁচজন আহত হয়।”

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জয় কাজী বলেন, তাদের মারধর করা হয়নি। “মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি তা থামাতে যাই। যেহেতু আমি ইউনিয়ন পরিষদের সদস্য, তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে,” তিনি দাবি করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন