সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা দায়রা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুয়াদ।

উদ্বোধনের পর আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালত চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুয়াদ।

সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক বারী, জেলা পারিবারিক আদালত ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ. হাসান মোঃ আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার লিজেন্ড রায়। সভায় জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবী সমিতির সদস্য, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মহসিনা খাতুন এবং অ্যাডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন