সারাদেশ
টাঙ্গাইলে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
টাঙ্গাইলে তেল পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশন মালিককে জরিমানা
কাজী রিপন, টাঙ্গাইল
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে শহরের আমিন বাজার এলাকায় অবস্থিত এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।
এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন