উল্লাপাড়ায় ১২০০ লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপে পাচারের সময় ১২০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাবনা–বগুড়া মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে অবৈধ তেল মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরবর্তীতে জব্দকৃত ১২০০ লিটার ডিজেল ও জরিমানার ১০ হাজার টাকা পাশের উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকারের নির্ধারিত দামে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোনো ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি বা সংকট সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৭৯ বার পড়া হয়েছে