সর্বশেষ

সারাদেশ

ভোলাহাটে গভীর রাতে তেল পাচারকালে গাড়ি-ট্রলি জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গভীর রাতে জ্বালানি তেল পাচারের সময় অভিযান চালিয়ে তেলবাহী গাড়ি, ট্রলি ও ড্রামসহ বিপুল পরিমাণ যানবাহন জব্দ করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ উপজেলার সোনাজল বিল এলাকার একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাচারচক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জ্বালানি তেল, তেলবাহী গাড়ি ও বিভিন্ন পরিবহন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্রাক ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে তা ট্রলিতে তোলার কাজ চলছিল। এ সময় এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে তেলবাহী একটি গাড়ি (চট্ট মেট্রো-ঢ ৪১-০৮৩০), পাচারে ব্যবহৃত ট্রলি ও ভুটভুটি গাড়িসহ মোট আটটি যানবাহন এবং বেশ কয়েকটি তেলের ড্রাম জব্দ করে থানায় নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে একটি অসাধু চক্র বেশি দামে তেল বিক্রি করছে। তাদের দাবি, কিছু পাম্প মালিক কৃষকদের বঞ্চিত করে ট্রলি ও ট্রাক্টর মালিকদের কাছে উচ্চমূল্যে জ্বালানি তেল সরবরাহ করছেন।

তবে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, জব্দ করা তেল তাদের স্টেশনের নয়। তার দাবি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে তাদের বরাদ্দকৃত তেল এখনো পৌঁছায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়। জব্দকৃত তেল ও যানবাহনের উৎস শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তেল পাচার রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন