সর্বশেষ

সারাদেশ

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ: পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে।

সমুদ্রের ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে এবং উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে।

আজ দুপুর ১২টা থেকে উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে বাতাসের চাপও অনেকটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সকল মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে।

অন্যদিকে কলাপাড়া উপজেলা সিপিপি কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বর্তমানে এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এর সঙ্গে বজ্রপাতও হচ্ছে। তিনি জনসাধারণকে মোবাইল ফোনে কথা বলা এড়িয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন