সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে গিয়ে ৯ মোটরসাইকেল জব্দ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল সংগ্রহের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নির্দেশে সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা মোটরসাইকেলগুলো পরে ঈশ্বরগঞ্জ থানার হেফাজতে রাখা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়ম বহির্ভূতভাবে জ্বালানি তেল সরবরাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন