সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে রাজবাড়ী আদালত চত্বর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন অংশগ্রহণ করেন।

পরে কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কে এ বারী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একই সঙ্গে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তিতে আইনি সহায়তার ভূমিকা বিষয়ে গুরুত্বারোপ করেন।
 

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০