আন্তর্জাতিক
রাশিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে।
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ২:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাশিয়া সফরকালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে।
মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-ও উপস্থিত থাকবেন।
বৈঠকের আলোচ্যসূচিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এর আগে রোববার পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা দেন আরাগচি। সাম্প্রতিক সময়ে তিনি দুই দফা পাকিস্তান সফর করেছেন এবং সেখানে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে এ সফরগুলোর কোনোটিতেই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করেননি তিনি।
২১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর