সর্বশেষ

আইন-আদালত

ময়মনসিংহে আমির উদ্দিন হত্যা: আসামি লোকমানের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে চাঞ্চল্যকর আমির উদ্দিন হত্যা মামলায় লোকমান হোসেন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আর্জুমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত ইসব আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলার নথি সূত্রে সহকারী সরকারি কৌঁসুলি আলী হায়দার খান দীপু জানান, ২০১৯ সালের ১৬ জুন রাত ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে লোকমান হোসেন একই এলাকার বাসিন্দা আমির উদ্দিনকে বাড়ির পাশে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে লোকমান হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন