সর্বশেষ

সারাদেশ

জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, মারা গেল ৪ গরু

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং মারা গেছে চারটি গরু। রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলার সদর, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার কৃষক হাসমত আলী এবং মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামের বাসিন্দা রাজীবের স্ত্রী মর্জিনা বেগম। আহতদের মধ্যে রয়েছেন মর্জিনা বেগমের প্রতিবেশী শেফালী এবং হাসমত আলীর চাচাতো ভাই আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহে বিকেলে বৃষ্টির সময় বাড়ির উঠানে রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। একই সময় পাশের বাড়ির শেফালী ছাগল আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর ভাটিপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে কৃষি মাঠে কাজ করছিলেন হাসমত আলী ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেন। বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই হাসমত আলীর মৃত্যু হয়। আহত আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একটি গরুও মারা যায় বলে জানা গেছে।

এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে বজ্রপাতে শাহীন ভান্ডারি নামে এক ইউপি সদস্যের চারটি গরু মারা গেছে। তিনি জানান, কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা গরুগুলো হারিয়ে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, বজ্রপাতে নিহত একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন