সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ 

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলায় জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ২৬ এপ্রিল ২০২৬ (রবিবার) এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এদিন ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী কাজী কমরউদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি কেন্দ্রগুলোতে সিসিটিভি কার্যক্রম সচল রয়েছে কি না, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় আছে কি না, মেডিকেল টিম প্রস্তুত রয়েছে কি না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কি না এবং পরীক্ষার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করা হয়েছে কি না—এসব বিষয়ে খোঁজ নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন