সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর চারঘাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, ২ লাখ টাকা ছিনতাই

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে মারধর ও ছুরিকাঘাতের পর প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সারদা ইউনিয়নের বালুদিয়াড় এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাটিয়াকান্দি এলাকার টুটুল (২৫) ও তাঁর সঙ্গী সজীব (২৫) মোটরসাইকেলযোগে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে তারা বালুদিয়াড় মণ্ডল এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতে তাদের গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুসারে, পথরোধ করার পরপরই হামলাকারীরা লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুজনকে জখম করে। এ সময় ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে টুটুল গুরুতর আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন জানান, ছিনতাইয়ের এই ঘটনার নিবিড় তদন্ত চলছে। হামলায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন