জয়পুরহাটে কাঁচা চামড়া সংরক্ষণ ও মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে কাঁচা চামড়ার গুণগত মান রক্ষা, লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে রবিবার দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি)।
কর্মশালায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সামসুল হক, এলএসবিপিসির সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হেড অব অ্যাডমিন মিজানুর রহমান, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামীম এবং সাধারণ সম্পাদক গোলাজার মুমিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের গুরুত্ব অত্যন্ত বেশি। বিশেষ করে কোরবানির ঈদের সময় সঠিক জ্ঞানের অভাবে বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হয়ে যায়। তারা আরও বলেন, চামড়া ছাড়ানোর সময় ‘লেস-কাট’ বা ছুরির আঁচড় নিয়ন্ত্রণ করা গেলে পশুর চামড়ার আন্তর্জাতিক মান বজায় রাখা সম্ভব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ, লবণজাত করার সঠিক কৌশল এবং পরিবহনের সময় করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
১২৪ বার পড়া হয়েছে