সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ধসে শ্রমিক নিহত, আহত তিন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে নির্মাণাধীন একটি প্রধান ফটক ধসে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রাসেল মিয়া (২৭) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. মানিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিসিক শিল্পনগরীর প্রধান গেটের নির্মাণকাজ চলাকালে কয়েকজন শ্রমিক ওপরের অংশে ঢালাই করছিলেন। ঢালাই শেষে হঠাৎ করেই গেটের উপরের অংশ ভেঙে পড়ে। এতে নিচে ও ওপরে থাকা চার শ্রমিক চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন