সর্বশেষ

সারাদেশ

স্ত্রীর জীবন বাঁচাতে বৃদ্ধ পত্রিকা বিক্রেতার সহায়তার আকুতি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল নগরীর এক বৃদ্ধ পত্রিকা বিক্রেতা দুলাল রায় (৮২) তার হৃদরোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহায়তা কামনা করেছেন।

প্রায় চার দশকের বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করে জমানো সঞ্চয় তিনি ইতোমধ্যে স্ত্রীর চিকিৎসায় ব্যয় করেছেন। বর্তমানে নিয়মিত চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি।

দুলাল রায় জানান, কয়েক মাস পরপর তার স্ত্রীকে চিকিৎসকের কাছে নিতে হয় এবং ব্যবস্থাপত্র অনুযায়ী নিয়মিত ওষুধ কিনতে হয়। সংসারের দৈনন্দিন খরচের পাশাপাশি এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি চরম হতাশায় ভুগছেন।

জানা গেছে, দুলাল রায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামের মৃত পরেশ রায়ের ছেলে। একই উপজেলার শ্রীপুর গ্রামে তার স্ত্রীর বাড়ি। প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলে নদীভাঙনের কারণে তিনি গ্রাম ছেড়ে বরিশাল শহরে চলে আসেন।

পরে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকায়, সাবেক সেলিম কমিশনারের ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং সংসার চালাতেন।

তার একমাত্র ছেলে উজ্জ্বল রায় (৩০) ঢাকায় নিজ ইচ্ছায় বিয়ে করার পর থেকে বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না বলে অভিযোগ করেন দুলাল।

দুলাল রায় বলেন, “বাসা ভাড়া দেওয়ার পর দুইজনের খাবার জোগাড় করতেই আয় শেষ হয়ে যায়। এর মধ্যে প্রায় তিন মাস আগে আমার স্ত্রীর হৃদরোগ ধরা পড়ে। চিকিৎসার জন্য তিল তিল করে জমানো প্রায় সাড়ে তিন লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন যদি কেউ সাহায্যের হাত না বাড়ান, তাহলে আমার স্ত্রী চোখের সামনে ধুঁকে ধুঁকে মারা যাবে—বৃদ্ধ বয়সে তা সহ্য করতে পারব না।”

তিনি আরও বলেন, সমাজের মহৎ ও দানশীল ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তাহলে তার স্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াতে সবার প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন দুলাল রায়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন