সারাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
ঈশ্বরগঞ্জে র্যাব-১৪’র অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
আওলাদ রুবেল, ময়মনসিংহ
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো: সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মো: আলাউদ্দিন মিয়া (২০) এবং মো: নয়ন সরকার (১৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃতরা গাড়িতে গাঁজা থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির বডির সঙ্গে কৌশলে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ আরও জানায়, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৮৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর