সারাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় সড়ক দুর্ঘটনায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় সড়ক দুর্ঘটনায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বগুড়া-ঢাকা মহাসড়কের চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া রানী বগুড়া জেলার গন্ড গ্রামের বাসিন্দা এবং চন্দ্র মাহাতোর স্ত্রী। তিনি মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেলস পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা মায়া রানীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন