সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে মাদক ব্যবসার অর্থে গড়া সম্পদ ক্রোক, আদালতের কড়াকড়ি নির্দেশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত বিপুল অবৈধ সম্পদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে আদালত। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় স্থানীয় এক দম্পতির প্রায় ৬.৮ বিঘা জমি ক্রোক (অ্যাটাচ) করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেয়।

তদন্ত সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার সহড়াগাছী গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ (৬০) ও তার স্ত্রী মোসা. সায়েরা বেগম (৫৬) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন। প্রশাসনের গোপন অনুসন্ধানে তাদের নামে বিভিন্ন মৌজায় অঘোষিত জমির সন্ধান পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পত্তি ক্রোক করা হয়।

আদালতের আদেশ অনুযায়ী, দম্পতির নামে বিভিন্ন খতিয়ান ও দাগে মোট প্রায় ২৭৬.৪৭ শতাংশ জমি জব্দ করা হয়েছে, যা আনুমানিক ৬.৮ বিঘার সমান।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী ক্রোককৃত এসব সম্পত্তি এখন সরকারি নিয়ন্ত্রণে থাকবে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব জমি কোনোভাবেই বিক্রি, হস্তান্তর, বিনিময় বা বন্ধক রাখা যাবে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের উৎস বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে রাজশাহীর বিভিন্ন এলাকায় সক্রিয় মাদক সিন্ডিকেটের সদস্যদের সম্পদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের ভাষ্য, মাদক নির্মূলের পাশাপাশি অপরাধীদের আর্থিকভাবে দুর্বল করতে অবৈধ সম্পদের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।

৫৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন