সর্বশেষ

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গণভোটের রায় কার্যকর, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে গণমিছিল ও সমাবেশ করেছে মহানগর ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারীরা কুমারপাড়া মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, মনি চত্বর, রাজশাহী কলেজ ও লোকনাথ স্কুল এলাকা হয়ে সোনাদিঘী মোড় দিয়ে বাটার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে অনুষ্ঠিত “জুলাই জাতীয় সনদ”-এর ভিত্তিতে হওয়া জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত গণভোটে জনগণ অংশ নিলেও তার ফলাফল বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। তাদের দাবি অনুযায়ী, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার প্রস্তাবের পক্ষে রায় দিলেও সেটি কার্যকর করা হয়নি, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

নেতারা আরও বলেন, জ্বালানি সংকট না থাকা সত্ত্বেও দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে অনিয়ম চলছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মানুষ প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও সমালোচনা করে বক্তারা বলেন, ক্যাম্পাসগুলোতে সহিংসতা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তাদের মতে, এসব পরিস্থিতি চলতে থাকলে জনঅসন্তোষ আরও বাড়বে।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা, ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন