সারাদেশ
পর্যটন খাতের সেবাদানকারী সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর একাদশ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
কক্সবাজারে টুয়াকের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, নেতৃত্বে নতুন কমিটি
আহসান সুমন, কক্সবাজার
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পর্যটন খাতের সেবাদানকারী সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর একাদশ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) শহরের লাবণী পয়েন্ট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ পদে ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক পদে আকতার নূর, সহ-সভাপতি পদে এ.কে.এম মুনিবুর রহমান টিটু ও কামাল হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আলম রনি নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া অবশিষ্ট পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন