সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ, হত্যার হুমকি

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলায় এক তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে ইব্রাহিম মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একাধিকবার সুযোগ নিয়ে অভিযুক্ত জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।

সর্বশেষ ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী গাইবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন