সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক উদ্যোগের ঘোষণা এমপির

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেছেন, গত ১৭ বছরে চালু থাকা শিক্ষা পদ্ধতিতে এখন পরিবর্তন আনা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য কেবল একাডেমিক দিক নয়, সামগ্রিক উন্নয়ন জরুরি। শিক্ষার্থীরা যেন স্কুলে এসে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, মানসিক বিকাশ ও জ্ঞান অর্জনের সুযোগ পায়—সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ জ্ঞান বিকাশ ঘটলেই সার্বিকভাবে শিক্ষার মান উন্নত হবে। এ লক্ষ্য অর্জনে যা যা করা প্রয়োজন, তা সবই করা হবে বলে তিনি জানান।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের ১০২ নম্বর বীনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত।

সংসদ সদস্য আরও বলেন, গোপালগঞ্জের উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, গোপালগঞ্জকে আলাদাভাবে দেখা হবে না; অন্যান্য জেলার মতো সমানভাবে উন্নয়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, গোপালগঞ্জের মানুষ কোনো উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হবে না।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ৯৩ নম্বর বেদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২ নম্বর হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘাধলইতলা সড়ক এবং রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়কসহ মোট পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৭০ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ শিক্ষক ও স্থানীয় নেতাকর্মীরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন