সর্বশেষ

আন্তর্জাতিক

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসলামাবাদ সফরের সময় ইরানের অবস্থান ও বার্তা পাকিস্তানের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে এ সফরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের অংশ হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসমাইল বাঘাই আরও জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। সেখানে তিনি পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

তার ভাষ্য অনুযায়ী, এই বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করা এবং অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন