সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রতাপের চর এলাকায় ফ্রেশ সল্ট কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় ফ্রেশ সল্ট কোম্পানির ভেতরে কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার আনলোড করতে গেলে সেটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন