সর্বশেষ

সারাদেশ

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৫টি বসতঘর

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলের ডেইল এলাকার ছোট জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতের দিকে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ মশার কয়েল, কেউ রান্নাঘরের চুলা, আবার কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করছেন।

ঘরগুলো ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশই বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম জানান, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ আগুনের চিৎকারে ঘুম ভাঙে। বাইরে বের হয়ে দেখেন চারদিকে আগুন জ্বলছে। দ্রুত কিছুই সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তারা। এখন অনেকেই পরনের কাপড় ছাড়া সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জামিল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সহায়তা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন