সারাদেশ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কুমারখালীর পান্টিতে জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন কুষ্টিয়া ক্রিকেট একাদশ
মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া)
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে পান্টি ডিগ্রি কলেজ মাঠে পান্টি রাইজিং ক্লাবের আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় পান্টি ক্রিকেট একাদশ ও কুষ্টিয়া ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে কুষ্টিয়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় মাঠজুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন