রাজনীতি
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।
কাশিমপুর কারাগার থেকে যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি
স্টাফ রিপোর্টার
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। আদেশ দেন বিচারক মোস্তাফিজুর রহমান।
তবে জামিন মঞ্জুর হলেও প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের স্বাক্ষর বাকি থাকায় তাৎক্ষণিকভাবে মুক্তি সম্ভব হয়নি। এ কারণে তিনি এক রাত কারাগারেই অবস্থান করেন।
পরবর্তীতে বুধবার সকালে জামিন-সংক্রান্ত নথিতে স্বাক্ষর সম্পন্ন হলে তা দ্রুত কারাগারে পাঠানো হয়। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে তাকে মুক্তি দেওয়া হয়।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন