সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে অবরোধও আগের মতো বহাল থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান সরকার গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে, যা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। তাদের উদ্দেশ্য হলো, ইরানের নেতারা ও প্রতিনিধিরা যেন একটি যৌথ ও গ্রহণযোগ্য প্রস্তাব নিয়ে সামনে আসতে পারেন।

ট্রাম্প আরও জানান, পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের ওপর অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পক্ষ থেকে কোনো প্রস্তাব জমা দেওয়া এবং তা নিয়ে আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির এই বর্ধিত সময় কার্যকর থাকবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন