সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বাস–অটোরিকশা সংঘর্ষে ১ নারীর মৃত্যু, আহত ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামীসহ আরও দু’জন আহত হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা বেগম রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।

পুলিশ জানায়, অক্ট্রয় মোড়ে একটি বাসের সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেদেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতিহার থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন