সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ২ দিনে ৮৩টি হরিণ শিকারের ফাঁদ জব্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন-এর সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে দুই দিনে মোট ৮৩টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। তবে এ সময়েও কোনো চোরাশিকারীকে আটক করা সম্ভব হয়নি।

বনবিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ভারানি ও ছেড়ার খাল এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বনের ভেতর পেতে রাখা ৪২টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার একই রেঞ্জের ব্যারাকখাল এলাকা থেকে আরও ৪১টি ফাঁদ জব্দ করা হয়েছিল। ফলে টানা দুই দিনে মোট ৮৩টি ফাঁদ উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদের নেতৃত্বে বনবিভাগের একটি দল। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

তিনি আরও বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। সুন্দরবনের ভেতরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত বনবিভাগকে জানাতে অনুরোধ করেন তিনি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন।

বনবিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন