সর্বশেষ

সারাদেশ

নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দেউলডাংরা গ্রামের সুমন মিয়ার মেয়ে সাঈফা আক্তার (৩) এবং তুহিন মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর বাড়ির আঙিনায় পুকুরপাড়ে একসঙ্গে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের অজান্তে তারা পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়িতে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজ করতে গিয়ে প্রথমে সাঈফা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর কিছু দূরে সুরাইয়া আক্তারকেও একই অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন