সর্বশেষ

সারাদেশ

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যা: মামলা দায়ের

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের দুই শিশুসহ চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, ঘটনার পর বিকেলে মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বুধবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা বেগম ও হালিমা বেগম এবং ভাগনে সবুজ রানা (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে নিয়ামতপুর থানা পুলিশ, সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যৌথভাবে কাজ করছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বাহাদুরপুর গ্রামে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও তিন বছরের মেয়ে সাদিয়া আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
 

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন