সর্বশেষ

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একাধিক কর্মকর্তার বদলি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। একাধিক ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং পুলিশ সুপার মো. আকতার হোসেনকেও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকেও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে বিশেষ শাখা (এসবি)-তে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন