সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় শুরু প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

প্রথম দিনের খেলায় অংশ নেয় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল। দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হবে আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল। টুর্নামেন্টে জেলার মোট চারটি দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্ট উপলক্ষে শেষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহীদ, সাংবাদিক, আম্পায়ার, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে জানান, সারাদেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি খেলায় অংশ নিতে পারবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন