সর্বশেষ

সারাদেশ

টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি দুর্গম এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

পুলিশ জানায়, সকালে স্থানীয় শ্রমিকরা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, তার ছেলে পেশায় একজন ড্রাইভার। রাতে তার ভাইয়ের ছেলে মুরশেদ আলম বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তিনি আর ছেলের কোনো খোঁজ পাননি।

তিনি আরও জানান, সকালে খবর পান শীলখালীর পাহাড়ি এলাকায় তিনজনের লাশ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি তার ছেলের মরদেহ শনাক্ত করেন। লাশগুলোর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং অধিকাংশ আঘাত ধারালো অস্ত্রের বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে শীলখালী সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন