সর্বশেষ

সারাদেশ

জামালপুরে সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা প্রতিরোধে সেমিনার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতার ঝুঁকি, প্রভাব এবং প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অনলাইনে নারী ও শিশুদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য, কটূক্তি ও হয়রানি রোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জামালপুরে সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ মাহবুবুল হোসেন রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বেরা হক এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য, অপমানজনক কমেন্ট, ভুয়া তথ্য প্রচার এবং নারী ও শিশুদের নিয়ে অবমাননাকর পোস্ট বা ভিডিও প্রকাশের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ড ব্যক্তি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং মানসিক স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

তাঁরা আরও বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার) ও ইমেইলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনগত সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল ব্যবহার এবং পারিবারিক ও সামাজিক নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারে অংশগ্রহণকারীদের অনলাইনে নিরাপদ আচরণ নিশ্চিত করা, গুজব ও বিদ্বেষমূলক কনটেন্ট থেকে বিরত থাকা এবং সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন