সর্বশেষ

সারাদেশ

মোটরসাইকেলের তেল ভরা নিয়ে মমেকে ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত ২

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একজনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষে জড়িত দুটি পক্ষের একটিতে ছিলেন মেডিকেল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহর অনুসারীরা এবং অপরপক্ষে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপের অনুসারীরা। আহতদের মধ্যে রয়েছেন নুরে জাওয়াদের অনুসারী মীর হামিদুর এবং তানভীর আবদুল্লাহর অনুসারী মো. মুয়াজ। আটক ব্যক্তির নাম নাফিউল ইসলাম বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায়। ওই সময় মো. আমানুল্লাহ মুয়াজ নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী মীর হামিদুরের রুমে যান। সেখানে মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মীর হামিদুর প্রথমে মুয়াজকে আঘাত করেন। এরপর ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে রুম থেকে বের করে দেন।

পরে মীর হামিদুর চা খেতে বাইরে গেলে মুয়াজ একটি স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে হামিদুরের পক্ষের সদস্যরা মুয়াজকে ধাওয়া করলে তিনি একটি রুমে ঢুকে নিজেকে আটকে রাখেন। পরে মুয়াজকে উদ্ধার করতে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা পরে পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণে আনেন এবং আহত হামিদুরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতেও ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় পুলিশের সামনেই মারধরের শিকার হন আমানুল্লাহ মুয়াজ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খানকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম নিশ্চিত করা যায়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন