সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে মহাসড়কে নিরাপদ চলাচলের নিশ্চয়তা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ডে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অবরোধ চলাকালীন সময়ে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন।

তারা আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন