সর্বশেষ

সারাদেশ

পুরো মহাসড়কজুড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে সিরাজগঞ্জবাসী 

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় নিজ বাসভবনে সড়কপথে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে মহাসড়কের মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

সকাল ৯টার দিকে তিনি যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডার মোড় এলাকা অতিক্রম করেন। এ সময় আগে থেকেই মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। একইভাবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ মোড়, ভূইয়াগাতীসহ মহাসড়কের বিভিন্ন স্থানে পূর্ব থেকেই অপেক্ষমাণ মানুষ তাকে অভ্যর্থনা জানান।

গাড়িতে থাকা তারেক রহমান এ সময় হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দেশের আগামী দিনের উন্নয়নের কান্ডারী দেশনায়ক তারেক রহমান বগুড়ায় নিজ বাড়িতে যাচ্ছেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনসহ নানা অনুষ্ঠানে অংশ নেবেন।

নেতারা আরও জানান, অনেকেই বগুড়ার কর্মসূচিতে সরাসরি অংশ নিতে না পারলেও মহাসড়কের পাশে দাঁড়িয়ে তাকে একনজর দেখার জন্য ভিড় করেছেন। তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানানোই তাদের জন্য বড় প্রাপ্তি বলে তারা মন্তব্য করেন।

তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়ন আরও এগিয়ে যাবে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন