সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাজী রিপন , টাঙ্গাইল
কাজী রিপন , টাঙ্গাইল

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর প্রায় ৬টার দিকে বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকের হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন