সারাদেশ
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ফজলে এলাহী মাকাম, জামালপুর
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমসহ অন্যান্যরা।
বক্তারা জানান, এই টিকাদান কর্মসূচির আওতায় জামালপুর জেলার ৭টি উপজেলা, ৮টি পৌরসভা এবং ৬৮টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন