রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
গত সোমবার ভোর ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোস্তাকিম, শাহ আলম, মধু মিয়া ও রিপন মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল যাত্রীবাহী বাসে করে অবস্থান নিয়ে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্য পুলিশের কাছে আসে।
সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে