সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী এ ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলায় মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলাজুড়ে মোট ২ হাজার ৪১৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ আফরোজা আখতার বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত বয়সের সকল শিশুকে এই টিকার আওতায় এনে তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন