সর্বশেষ

সারাদেশ

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, শিক্ষক গুরুতর আহত

মাহবুবুর রহমান, নীলফামারী
মাহবুবুর রহমান, নীলফামারী

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আক্তারুজ্জামান নামে এক শিক্ষক গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবলু হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাবলু হোসেন অটোভ্যান চালিয়ে আক্তারুজ্জামান নামে ওই শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বসুনিয়াপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক লাবলু হোসেন মারা যান।

এ ঘটনায় সঙ্গে থাকা শিক্ষক আক্তারুজ্জামানের শরীরের কিছু অংশ পুড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন