কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলায় ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জামায়াতে ইসলামীর নিজাম উদ্দিন, এনসিপির মুকুল মিয়া ও মাসুম মিয়া, ড্যাব-এর আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মারুফ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. রাফি আবির।
ক্যাম্পেইনের আওতায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশু-কিশোরকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।
১৮০ বার পড়া হয়েছে